ধূমকেতু প্রতিবেদক : “স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে এসো মিলি প্রাণের বন্ধনে। ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ১ম ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ রবিবার সকাল সাড়ে এগারো’টায় উপজেলার বড় বিহানালী দাখিল মাদাসা চত্বরে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় বিহানালী দাখিল মাদাসার প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলাম মন্টু, আব্দুল হামিদ, সহ- সুপার আজিজুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা সারোয়ার মিঠু, প্রাক্তন শিক্ষক বেলাল হোসেন, মোফাজ্জল হোসেন, মতিউর রহমান, প্রকৌশলী মিজানুর রহমান, নাজমুল হক, মুসফিকুন নেসা, আরিফুল ইসলাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ মূলক বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণঞ্জল হয়ে উঠে। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক-কর্মচারী, মানেজিং কমিটির সদস্য, বর্তমান শিক্ষক-কর্মচারী, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট সহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে সেলফি স্ট্যান্ডে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সেলফিতে মেতে উঠেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম ও নাসির উদ্দীন।


