IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মহানন্দ নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দ নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে এসে মহানন্দা নদীতে ডুবে মাহিন নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মহানন্দা নদীর দ্বারিয়াপুর নতুনপাড়া এলাকায় একটি ঘাটে এই ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টা খানেকের চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করে। মাহিন (১৭) দ্বারিয়াপুর এলাকার কৃষিবিদ রোকনুজ্জামানের ছেলে। জানা গেছে, সে রাজশাহীর একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

মাহিনের স্বজন, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর প্রায় ১টার দিকে মাহিন ও তার বাবা এবং ছোট ভাই মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার ছোট ভাই ও বাবাকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মাহিন পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে মাহিনের মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারে রাজশাহী ডুবুরি দলকে খরব দেয়া হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকরে চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31