ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ সাড়ে ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাস, পুঠিয়া থানা (ওসি) তদন্ত দুলাল হোসেন,উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দরা।


