IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অবশেষে হিলি স্থলবন্দরে চাল খালাস শুরু

অবশেষে হিলি স্থলবন্দরে চাল খালাস শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : শুল্কায়ন মূল্য ও আদেশ জটিলতা কাটিয়ে অবশেষে হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে। কাস্টমসের কারণে তিন দিন ধরে চাল খালাস করতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন আমদানিকারকরা।

সোমবার রাত ৯টার পর থেকে হিলি স্থলবন্দরে আটকে থাকা আমদানিকৃত চাল খালাস শুরু হয়।

গত শনিবার বন্দর দিয়ে নওগাঁর জগদিশ চন্দ্র রায়ের ১১২ টন, রোববার জয়পুরহাটের হেনা এন্ট্রারপ্রাইজের ৮২৮টন চাল আমদানি হয়। সোমবার বন্দর দিয়ে পুর্বের দিনের দুই আমদানিকারকের আরও ৮টি ট্রাকে ৩২৯টন চাল আমদানি হয়। তিন দিনে বন্দরে আটকা পড়ে আমদানিকৃত ১ হাজার ২৬৯ টন চাল।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক চাল আমদানি করা হয় কিন্তু কাস্টমসের গাফিলতির কারণে গত তিনদিন ধরে আমদানিকৃত চাল খালাস করে নিতে পারিনি আমরা। এই তিনদিন যে চালগুলো বন্দরে আটকা পড়লো, আমরা বের করতে পারলামনা এতে করে আমদানিকারকদের আর্থিক ক্ষতি হয়েছে।

হিলি শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, কিছু আইনি জটিলতা থাকার কারণে বন্দর দিয়ে গত ৩ দিন ধরে আমদানিকৃত চালগুলো ছাড়করণ করতে পারিনি। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধান করেছি, চালের শুল্কায়ন মুল্য নিয়ে কিছু সমস্যা ছিল সেটিও সমাধান হয়েছে।

একই সাথে আগামীতে যেসব চাল আসবে সেগুলো নিয়ে আর কোন সমস্যা হবে না বলেও জানান তিনি।

এদিকে আজ মঙ্গলবার বন্দর দিয়ে বিকেল ৩টা পর্যন্ত তিন আমদানিকারকের চাল নিয়ে ১৫টি ট্রাক বন্দরে ঢুকে। এগুলোর খালাস কার্যক্রম চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31