IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> আজিজুরের ৪২ বছর পেশা, মোবাইলের যুগে ছেলেপেলেরা আগের মতো বানর খেলা দেখেনা

আজিজুরের ৪২ বছর পেশা, মোবাইলের যুগে ছেলেপেলেরা আগের মতো বানর খেলা দেখেনা

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : অভাবের সংসার। জীবিকার তাগিদে বরফ বিক্রি শুরু করেছিলেন আজিজুর রহমান (৭০)। কিন্তু সেটা ভালো চলছিল না। বরফ বিক্রি ছেড়ে দিয়ে শুরু করলেন কদমার (এক ধরনের মিষ্টান্ন) ব্যবসা। সাইকেলে চড়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন সেই কদমা। ঘুরতে ঘুরতে একদিন এক গ্রামে গিয়ে একজনের কাছে একটা বানর দেখতে পান। বানরটা দেখে খুব কৌতূহল হয় তাঁর। খোঁজ নিয়ে জানতে পারেন বানরটি বিভিন্ন খেলা দেখাতে পারে। শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির কাছ থেকে সঙ্গে করে নিয়ে আসেন বানরটিকে। সেই থেকে বানর খেলা দেখানো পেশা আজিজুরের। ৪২ বছর ধরে এভাবেই বিভিন্ন গ্রামে বানর খেলা দেখান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আজিজুর রহমান।

সম্প্রতি কথা হয় তাঁর সঙ্গে। বানর নিয়ে বললেন নানা মিশ্র অভিজ্ঞতার কথা। আলাপচারিতায় জানা গেল, প্রতিদিন সকাল হলেই একটি সাইকেলে দুইটি বানর নিয়ে বের হয়ে যান তিনি। প্রচারণার জন্য সাইকেলে লাগানো থাকে একটি মাইক। সারাদিন এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে খেলা দেখান। গোমস্তাপুর ছাড়াও নাচোল, চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট, শিবগঞ্জ, পোরশা, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান।

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায় খেলা দেখানোর জন্য। গ্রামে ঢুকেই মাইকে বানর খেলার ঘোষণা দিলেই ছোট ছোট বাচ্চারা জড়ো হয়ে যায়। বড়রাও এই খেলা উপভোগ করে৷
বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে কোনোদিন ১০০ টাকা আর ১ কেজি চাল, কোনোদিন ২ কেজি চাল ৩০০ টাকা। আবার কোনোদিন ৫০০ টাকা আর ৫ কেজি চাল পাওয়া যায়। এই আয়ের মধ্যে প্রতিদিন দুটো বানরকে ১০০-১৫০ টাকার খাবার খাওয়াতে হয়।

তিনি আরও জানালেন, এই বানর খেলা দেখাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। ভেঙেছেন এক পা। তারপরেও থেমে নেই তিনি।

আজিজুর রহমানের তিন ছেলে, দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। আর ছেলররা বিয়ে করে আলাদা সংসার করছেন। এখন স্ত্রী আর দুই বানর নিয়েই তাঁর জীবন সংসার।

আলাপচারিতায় জানালেন, প্রথম বানর আনার পর সেই বানর দিয়ে ১২ বছর খেলা দেখিয়েছেন। এরপর বানরটা মারা যায়। পরে সিরাজগঞ্জ গিয়ে আরেকটা বানর কিনে আনেন। বর্তমানে দুইটা বানর আছে। একটির নাম মৌসুমী আরেকটার নাম মধু। মৌসুমী খেলা দেখাতে পারে। মধু এখনও ‘প্রশিক্ষণে’ রয়েছে।

আজিজুর রহমান জানালেন, ৪২ বছর ধরে বানর খেলা দেখাতে দেখাতে বানরের সঙ্গে জীবনটা মিশে গেছে। এখন বানর ছাড়া একটা দিনও থাকতে পারবো না।

তিনি আরও জানালেন, ‘মোবাইল ফোনের কারণে ছেলেপেলেরা আগের মতো আর বানর খেলা দেখতে চায় না। মাইকিং করেও জড়ো করা যায় না। মোবাইল ছেলেপেলেকে নষ্ট করে দিয়েছে। বেশিরভাগ ছেলেপেলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। তাছাড়া নিজেরও বয়স হয়েছে। আগের মতো সাইকেল চালানো যায় না। এজন্য আগের চাইতে ইনকাম কমে গেছে। তারপরও টুকটাক খেলা দেখায়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031