IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মোমরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আকরাম হোসেনের বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও টাকা লুটসহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একটি মোটরসাইকেল। আজ শুক্রবার ( ১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের লোকজনের মারধরে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আকরাম হোসেন (৪৮), তার স্ত্রী তোহুরা বেগম (৪৪) ও খালাতো বোন শান্ত বেগম (৩৫) এবং ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এনামুল হক (৪০) আহত হন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তোহুরা বেগম ও শান্ত বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী আকরাম হোসেন বলেন, ‘প্রতিবেশী এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরে আসা মাত্রই স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় স্ত্রী তোহুরা বেগম ও খালাতো বোন শান্ত বেগম আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের বেধড়ক মারধর করা হয়। অবস্থা বেগতিক দেখে আমি মোটরসাইকেল ফেলে পালিয়ে বাড়ির ছাদে আশ্রয় নেই। পরে ৯৯৯ নস্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা কামনা করি।’

আকরাম হোসেন অভিযোগ করে বলেন, ‘এ সময় প্রতিপক্ষের ময়েজ উদ্দিন ও আল মামুনের নেতৃত্বে দেশিয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জন ভাড়াটিয়া লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ ঘরের সব আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেয়। একই সঙ্গে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।’

আহত শিক্ষক এনামুল হক বলেন, ‘প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডে অভিযোগ দেওয়া হয়েছিল। এসব বিষয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) শিক্ষাবোর্ডে উভয়পক্ষের শুনানি ছিল। ওই শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষাবোর্ডে গিয়েছিলেন।’

শিক্ষক এনামুল হক অভিযোগ করে বলেন, ‘শিক্ষাবোর্ড থেকে ফেরার পথে রাজশাহী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে একদল সন্ত্রাসী আমাদের পথরোধসহ অপহরণ করে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ আমাদের উদ্ধার করে। ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শিক্ষক আকরাম হোসেনের বাড়িতে হামলা চালায়।’

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31