IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় চলছে পুকুর খনন!নাম মাত্র ভ্রাম্যমান পরিচালনা করে দায় ছাড়ছে প্রশাসন

পুঠিয়ায় চলছে পুকুর খনন!নাম মাত্র ভ্রাম্যমান পরিচালনা করে দায় ছাড়ছে প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের
অভিনব কায়দায় সংস্কারের নামে পুকুর খননের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের অনিয়ম ও গাফিলতির কারণে পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হচ্ছে। সেই সাথে পুকুরের খাজনা আদায় হচ্ছে ধানি জমি হিসেবে। যার কারণে মোটা অংকের অর্থের রাজস্ব হারাচ্ছে সরকার। অপরদিকে উপজেলা প্রশাসন নাম মাত্রই দুই একবার ভ্রাম্যমান দিয়ে বৈধতা দিচ্ছে পুকুর খননের। সরকারি নিয়মনুসারে ১৪২২ বঙ্গাব্দ সাল থেকে ধানি জমি প্রতি শতাংশ দুই টাকা হারে খাজনা ধার্য করা হয়েছে। অপরদিকে বাণিজ্যিক পুকুরের খাজনা ধার্য হয়েছে প্রতি শতাংশ পৌর এলাকায় ৪০ টাকা আর ইউনিয়ন এলাকায় ৩০ টাকা হারে।

পুকুর খননের জন্য উপজেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে একাধিক পুকুর পুনরায় সংস্কারের জন্য আবেদন জমা হলেও তা যাচাই বাছাইয়ের আগে কয়েকদিন ধরে শুরু হয়েছে পুকুর খনন কাজ।

উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের একজন বিএনপির প্রভাবশালী নেতার ছত্রছায়ায় রাতোয়াল- মালিপাড়া ও বদোপাড়া বিলের মাঝখানে ৩০ বিঘা জমিতে চলছেন পুকুর খননের মহা উৎসব।

গত বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান অভিযানে যায়। কিন্তু তিনি যাওয়ার আগেই পুকুর খননের এক্সভেটর নিয়ে পুকুর খনন কারীরা পালিয়ে যাই। উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনাস্থল থেকে ফিরে আসলে আবার তারা পুনরায় পুকুর খনন কাজ শুরু করে।

একাধিক এলাকাবাসী অভিযোগ তুলে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলার শীলমারিয়া ইউনিয়ন একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। ফাঁড়ি সঙ্গে সমঝোতা করেই বিলে পুকুর খনন করা হচ্ছে বলে ধারণা করে স্থানীয় বাসিন্দারা। তারা আরো দাবি করেন উপজেলা সদর থেকে পুকুরে অভিযানে যাওয়ার কথা পুকুর খননকারীদের জানিয়ে দেয় ফাঁড়ি পুলিশরা। এ কারণে অভিযোগ দিয়েও কোন প্রকার সুফল পাচ্ছিনা আমরা সাধারণ মানুষ।
গত ২৪ ফেব্রুয়ারী রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম মন্ডল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অতি গুরুত্বের সঙ্গে বলেছিলেন এলাকায় ভূমিদস্যদের কোনরকম তৎপর চালাতে দেয়া যাবে না। এই হুঁশিয়ারির পর পুকুর খনন একে বারে বন্ধ ছিলো। হঠাৎ করে আবার উপজেলা বিভিন্ন স্থানে পুকুর খনন শুরু হয়েছে।

শিলমাড়িয়া মালিপাড়া এলাকার সিয়াম হোসেন বলেন, “পুকুর খননকারীরা অভিনব কায়দায় প্রথমে বছর কোদাল দিয়ে তিন ফসলী জমির উপর দুই/তিন ফিট মাটি কেটে পুকুরের আকৃতি করে রাখছেন। পরের বছরে উপজেলা পরিষদে গিয়ে বলছেন, এই জমিতে কোনো প্রকার আবাদ করা যায় না। পরে পুকুর খননের জন্য আবেদন করছেন। আর উপজেলা পরিষদের পক্ষ হতে কোনোভাবে রাজনৈতিক দলের নেতার মাধ্যমে খননের অনুমতি পেলে নেতার মোটা অংকের টাকা আয় হয়ে যায়। এ কারণে ক্ষমতাসীন দলের নেতারা পুরাতন পুকুর সংস্কার করিয়ে দেওয়ার দিকে বেশি ঝুঁকেছেন।”

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, “এমপি মহোদয় নিষেধ করার পর পুকুর খনন বন্ধ ছিল। আমরা বুধবার জানতে পারি রাতে শিলমাড়িয়ার একটি বিলে পুকুর খননের কাজ চলছে। তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে পুকুর খননকারীদের কাউকে পাওয়া যায়নি। পুকুর খননের ব্যাপারে উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31