IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা

নওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের মাখনা কমল গোটা গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।

জানা যায়, অগ্নিকাণ্ডে বসতঘরের দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ঘরের ভেতরে থাকা ৪টি ছাগল পুড়ে মারা যায়। এ ঘটনায় বসতবাড়ীতে বসবাসকারী সাইদুর ও মর্জিনা নামের দুইজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি উপজেলা প্রশাসন, নওগাঁ সদর থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, ৪টি কম্বল এবং ২টি শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শাহীন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news