ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বাংলা নববর্ষ-১৪৩৩ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার কমিটির ঘোষণা উপলক্ষে বর্ষবরণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময়ে শহরের কানাইখালি এলাকায় এই বর্ষবরণ ও অভিষেক অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা তরুণ দলের আহ্বায়ক এস এম আব্দুর রব টুটুল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোজাম্মেল হক বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর পৌরসভা সাবেক মেয়র ও পৌর বিএনপি সাবেক সভাপতি শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম চপল, জেলা শ্রমিক ইউনিয়ন নাটোরের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
আরও উপস্থিত ছিলেন, জাসস নাটোরের সদস্য সচিব আব্দুল খালেক বাউল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


