IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিতগোদাগাড়ীতে কুকুরের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদনরাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> অধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেল

অধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেল

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অধিক মুনাফার লোভে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ পাওয়া গেছে। গত উপজেলার এনায়েতপুরে অবস্থিত মেসার্স মদিনা ফিলিং স্টেশনে শনিবার রাতে দেখা যায়, কয়েকটি ট্রাক লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে।

এ সময় বনভোজন থেকে ফেরার পথে সাংবাদিকদের একটি বাসের তেল শেষ হওয়ায় বাসটিতে কিছু তেল দেওয়ার অনুরোধ জানান স্থানীয় সাংবাদিকরা। তাদের পাম্পে কোন তেল নেই জানিয়ে পাম্প মালিকের ছেলে আসিফ সাংবাদিকদের সাথে দূব্যবহার করেন।

এ সময় দেখা যায়, ওই সময় তারা লাইনে দাঁড়ানো একটি ট্রাকে ১৫ হাজার ২৭৭ টাকার তেল দিয়েছেন। পরে উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিলে তার নির্দেশে ট্যাগ অফিসার উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম ঘটনাস্থলে উপস্থিত হলে সাংবাদিকরা তার কাছে তেলের মজুদ জানতে চান। এ সময় সকলের উপস্থিতিতে পাম্পের মালিক আব্দুল বারিক ডিজেলের পরিমাপ করলে দেখা যায় সেখানে প্রায় ৩ হাজার ৯শ লিটার ডিজেল মজুদ রয়েছে।

অন্যান্য তেল আছে কিনা জানতে চাইলে কোন রকম পরিমাপ না করেই পাম্পের মালিক আব্দুল বারিক তেল নেই বলে জানান। এত পরিমাণ তেল কেন মজুদ রেখে পাম্প বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে ট্যাগ অফিসার উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম কোন সদুত্তর দিতে পারেননি।

স্থানীয়রা অভিযোগ করেন যে, দূর্ণীতির শীর্ষে থাকা এ পাম্পের মালিক তেলা থাকা সত্বেও সাধারণ মানুষকে তেল না দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বেশি দামে এসব তেল বিক্রি করে আসছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, বিষয়টি তদন্তের জন্য ট্যাগ অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031