IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগবাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিতবদলগাছীর ছোট যমুনা নদীর ধারে ফেলা হচ্ছে ময়লা- আবর্জনা ;পরিবেশ হচ্ছে দূষিতবাগমারায় নিলামে ভবানীগঞ্জ হাটের ডাক ৮ লাখ ৬০ হাজারতামিলনাড়ুতে নির্বাচন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কতখানি এগিয়ে চলচ্চিত্র তারকা বিজয়?জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণকোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিতভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা‘দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না’শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ‘আদানির বন্ধ ইউনিট থেকে ২৬ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে’‘নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা’পদে পদে হজযাত্রীদের ভোগান্তিপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন‘হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়’সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ইসির
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

বাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল ২০২৬) তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত প্রদর্শনী উদ্বোধন করেন এবং প্রজেক্টসমূহ ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি এই ধরনের আয়োজনের সফলতায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর গোলাম সরওয়ার ভূঁঞা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অনন্যা সরকার, সহযোগী অধ্যাপক মোছা আছমা ইয়াসমিন, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীগণ।

এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা ২৫টি গ্রুপে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী ধারণা, গবেষণালব্ধ ফলাফল এবং সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে। উক্ত প্রদর্শনীতে প্রকৌশল, প্রযুক্তি ও প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বৈচিত্রময় প্রজেক্ট ও পোস্টার প্রদর্শন করা হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ব্যবহারিক জ্ঞান অর্জনে উৎসাহিত করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031