IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশমান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাচাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যানমসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগমোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণেরমান্দায় মহান মে দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা‘জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না’উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীররাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীদাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটামবিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভানৌ অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

মান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা আজ শনিবার বিকেলে উপজেলা কয়পাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বালক গ্রুপে গাইহানা কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানাসআপ এবং বালিকা গ্রুপে খুদিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাঁজরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানাসআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলার মাধ্যমেও নিজেদের প্রতিভা বিকাশ করছেÑএটা আমাদের জন্য গর্বের বিষয়। খেলাধুলা একজন শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, শৃঙ্খলা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।

আমি আজকের বিজয়ী ও রানারআপ সকল দলকে আন্তরিক অভিনন্দন জানাই। যারা আজ চ্যাম্পিয়ন হতে পারেনি, তারাও নিরুৎসাহিত হবে না, কারণ অংশগ্রহণই সবচেয়ে বড় বিষয়। ভবিষ্যতে তারা আরও ভালো করবে বলে আমি আশাবাদী।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ