IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গল্প পড়ে আমি থ হয়ে যাই’সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধনঅপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’প্রকাশহাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুগোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর এলাকায় রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক-শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা বলেন, সড়কে দুর্ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও দুর্ঘটনার পর বারবার ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক হয়ে উঠেছে। এতে গাড়ির মালিকদের পাশাপাশি শ্রমিকরাও আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন।

বক্তারা অভিযোগ করেন, বিশেষ করে বালুবাহী ট্রাক দুর্ঘটনার পরই বেশি হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। অথচ অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় এ ধরনের পরিস্থিতি খুব কম দেখা যায়। তাদের দাবি, এসব ঘটনার পেছনে কোনো উসকানিদাতা বা স্বার্থান্বেষী মহল জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ট্রাক ও যানবাহনের মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।

দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক সিদ্দীক, যুগ্ম সাধারণ সম্পাদক নসিব শাহ এবং সদস্য মো. রায়হান আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930