IMG-LOGO

সোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হামলা ও মামলায় জর্জরিত পরিবার, প্রতিনিয়তই হুমকিতে আতংকে বাড়ী ছাড়া অভিযোগপ্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিরাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধনসরকারি নির্দেশনা না মেনে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে নেয়া হলো পরীক্ষা ফি!ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিতনিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি আটকফুলবাড়ী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে টহল ও নজরদারিহাম উপসর্গে নিয়ে ৬ শিশুর মৃত্যুনন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিতহাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটিকর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> প্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : অগ্নিঝরা বৈশাখের তীব্র দাবদাহ উপেক্ষা করে মাঠে চলছে বোরো ধান কাটার ব্যস্ততা। প্রখর রোদে ঘাম ঝরিয়ে ফসল ঘরে তুলতে নিরলস পরিশ্রম করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। এমন পরিস্থিতিতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে কোলা ইউনিয়ন ফোরামের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক খেটে খাওয়া প্রান্তিক কৃষকের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডু।

এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, বিএনপি নেতা আসিক ইকবাল অথেলো, সাইদুল ইসলাম পিন্টু, হাসু, ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, তীব্র গরমে মাঠে কাজ করা কৃষকেরা নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হন। তাদের কষ্ট কিছুটা লাঘব এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় কৃষক ফজলু বলেন, এলা খুবই ভালো কাম। বেশি রোদের বেলাত মাঠে কাম করতে হামাকে মালা কষ্ট হয়। হামাকোক এ সময় রুটি, স্যালাইন ও ঠান্ডা পানি দিয়ে অনেক উপকার করলো। সবাই যদি এভাবে পাশে দাঁড়ায়, তালে মাঠে কাম করা মানুষের অনেক উপকার হবে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডু বলেন, খেটে খাওয়া কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই তীব্র গরমে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

জিয়া সাইবার ফোর্সের নেতা ইবনে নুর নয়ন বলেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। যারা মাঠে শ্রম দিয়ে ফসল ফলান, তারাই প্রকৃত দেশপ্রেমিক। তাদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930