IMG-LOGO

সোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মেগা প্রকল্পের ঋণের বোঝা এখন দেশের ২০ কোটি মানুষের ওপর’নাবিল গ্রুপের বর্জ্যে অতিষ্ঠ জনজীবন, সচিব বরাবর লিখিত অভিযোগনিয়ামতপুরের দুটি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান এমপিরাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানারাণীনগরে দোকানের প্রায় সাত লাখটাকার মালামাল চুরিঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে আদালতের দ্বারস্থ অভিনেত্রী জয়া‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার’সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদের মাতার জানাযা নামাজ অনুষ্ঠিতহামলা ও মামলায় জর্জরিত পরিবার, প্রতিনিয়তই হুমকিতে আতংকে বাড়ী ছাড়া অভিযোগপ্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিরাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধনসরকারি নির্দেশনা না মেনে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে নেয়া হলো পরীক্ষা ফি!ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নাবিল গ্রুপের বর্জ্যে অতিষ্ঠ জনজীবন, সচিব বরাবর লিখিত অভিযোগ

নাবিল গ্রুপের বর্জ্যে অতিষ্ঠ জনজীবন, সচিব বরাবর লিখিত অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী কাঁকন হাট এলাকায় নাবা-ফার্ম (নাবিল গ্রুপ) মুরগীর বিষ্ঠা ফেলে জনভোগান্তি করছে উল্লেখ করে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও বন্ধ হয়নি বর্জ্য (মুরগীর বিষ্ঠা/লিটার) ফেলা। গোদাগাড়ী উপজেলায় অবস্থিত নাবা ফার্ম থেকে প্রতিনিয়ত মুরগীর বিষ্ঠা এনে গোদাগাড়ী ইউনিয়নের গোমা গ্রামের ফসলি জমিতে ফেলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে।

স্থানীয়রা প্রতিবাদ করলেও তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ। গত ২৭ এপ্রিল ২৬ তারিখে উপজেলার কাদিরপুর এলাকার হাদিসউর রহমানের ছেলে শাহাজামাল বাদি হয়ে এই মিথ্যা অভিযোগ করেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা না পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ অভিযোগটি নিষ্পত্তি করেন। এমন ন্যাক্কারজনক ঘটনার কারনে বাড়ছে স্থানীয়দের ক্ষোভ। তবে শাহাজামালের ব্যাপারে খোঁজ নিযে জানা গেছে তিনি মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অবশেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী।

স্থানীয়দের অভিযোগ, রাজশাহীর এই প্রভাবশালী শিল্পপ্রতিষ্ঠানের (নাবিল গ্রুপ) মুরগির খামার থেকে প্রতিদিন গভীর রাতে মুরগির লিটার এনে গোমা গ্রামের ফসলি জমি ও বিল এলাকায় ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। কৃষক ও সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।

বিষয়টি সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দুর্গন্ধ, মাছির উপদ্রব ও বর্জ্য ফেলার সত্যতা পান এবং সংবাদ প্রকাশ করেন। স্থানীয় কৃষকদের দাবি, এসব বর্জ্যের কারণে ধানসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়ছে। একই সঙ্গে আশপাশের পুকুর ও জলাশয়ের পানিও দূষিত হচ্ছে।

এর আগে কমলাপুর গ্রামের নুরুলের ছেলে হযরত আলীর নিয়ন্ত্রণে থাকা জমিতেই এসব বর্জ্য ফেলা হচ্ছিলো। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং স্থানীয়দের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হযরত আলী। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয়রা উপজেলা প্রশাসনের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি পরিবেশ অধিদপ্তরের আওতাধীন। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রাথমিকভাবে পরিবেশের ছাড়পত্র দেখিয়েছে বলেও জানান তিনি। প্রশ্ন হচ্ছে, পরিবেশের ছাড়পত্র থাকলেও কীভাবে ফসলি জমি ও বিল এলাকায় প্রকাশ্যে মুরগির বর্জ্য ফেলা হচ্ছে? আর যদি পরিবেশ দূষণ না-ই হয়ে থাকে, তাহলে এলাকাবাসী কেন দিনের পর দিন দুর্গন্ধ ও মাছির যন্ত্রণায় অতিষ্ঠ? তবে নাবা ফার্মকে দেওয়া পরিবেশের ছাড়পত্র নিয়ে বিতর্ক রয়েছে।

এদিকে সচিব বরাবর দেওয়া লিখিত আবেদনে অভিযোগ করা হয়েছে, রাতের আঁধারে নিয়মিতভাবে মুরগির বিষ্ঠা ফেলার কারণে খাল-বিল ও জমির পানি দূষিত হচ্ছে। দূষিত পানি কৃষিকাজে ব্যবহার করা যাচ্ছে না, এমনকি গবাদিপশুকেও সেই পানি খাওয়ানো সম্ভব হচ্ছে না। অভিযোগকারী আরও দাবি করেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

লিখিত আবেদনে ঘটনার দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগ, একটি বড় শিল্পপ্রতিষ্ঠানের নাম জড়িত থাকায় প্রশাসনের কিছু অংশ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।

বিষয়টি নিয়ে একাধিকবার পরিবেশ অধিদপ্তর রাজশাহী অফিসে গিয়ে উপ-পরিচালককে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের জন্য পরিস্থিতি আরও হুমকির মুখে পড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930