IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারাকে আধুনিক ও উন্নত জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডাঃ বারীর

বাগমারাকে আধুনিক ও উন্নত জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডাঃ বারীর

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সমন্বিত করতে “বাগমারা উন্নয়ন কমিটি” ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

সভায় বাগমারার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয়। উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বাগমারায় প্রকাশিত উন্নয়ন কমিটির সদস্যের তালিকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষিবিদ, চিকিৎসক, ইমাম, নারী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে উপজেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কমিটিতে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, তাহেরপুর মহিলা কলেজ, গোপালপুর কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে। এছাড়াও ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও ধর্মীয় নেতারাও স্থান পেয়েছেন।

এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, বাগমারাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। উন্নয়ন কমিটির মাধ্যমে জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ প্রেসক্লাবের সদস্য ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়ন কমিটি গঠনের খবরে উপজেলার বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, এ উদ্যোগ বাগমারার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31