IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা

জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জিরা বিক্রির অর্ধকোটি টাকার লেনদেন নিয়ে থানা-পুলিশ ও সালিশ-ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিক্রি করা জিরার টাকা না পেয়ে ক্রেতার বিরুদ্ধে আত্নসাতের অভিযোগে মামলা হয়েছে।

গত মঙ্গলবার (১২-০৫-২০২৬) রাতে ভ’ক্তভুগি ব্যাবসায়ী পাবনার সুজানগর থানার চর চিনাখড়া গ্রামের ফেরদৌস সরদার (মিঠন) আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের বাসিন্দা ও আড়ানী পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সুজাত আহমেদ তুফান(৫২),তার ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাগ্নে-একই পৌরসভার পালপাড়ার সুইট(২৫) ও শান্ত সহ ৪জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেছেন।

ব্যবসায়ী ফেরদৌস সরদার (মিঠন) জানান, আড়ানী পৌরসভার পালপাড়ার সুইট তার পরিচিত গোদাগাড়ী উপজেলার ব্রাম্মনপাড়ার সিনারুলের মোবাইলে যোগাযোগ করে তার আড়ত থেকে ৯০০০(নয়) হাজার কেজি জিরা ক্রয় করবেন বলে জানান। তার মুখের কথায় বিশ্বাস করে গত বুধবার (০৬-০৫-২০২৬) সকালে তার পরিচিত সিনারুল ট্রাকে করে ৩০ কেজি ওজনের ৩০০ বস্তায় ৯০০০(নয়) হাজার কেজি জিরা ডেলিভারি দেন। ৫৫০ টাকা হিসেবে যার মূল্যে ছিল ৪৯ লাখ ৫০ হাজার। বিক্রিত জিরাগুলো সুজাত আহমেদ তুফানের বাড়ি সংলগ্ন রেললাইনের পাশে আনলোড করবেন বলে সিনারুলকে জানান সুইট ও শান্ত। সেখানে মালামাল আনলোডের আগে সুইটের কাছে টাকা দাবি করেন সিনারুল।

এসময় সুজাত আহমেদ তুফানের নির্দেশে শান্ত নাফিজ স্বাক্ষরিত পুবালী ব্যাংক পিএলসির নাফিজ এন্টারপ্রাইজের একাউন্ট সম্বলিত ফাঁকা চেক প্রদান করে| পরে ট্রাকে থাকা ১৫০ বস্তা (৪৫০০ কেজি) জিরা একটি ভটভুটিতে আনলোড করে এবং অবশিষ্ট ১৫০ বস্তা(৪৫০০কেজি) জিরা ট্রাকে থেকে আনলোড করে সুজাত আহমেদ তুফানের বাসা সংলগ্ন গোাডাইনে রাখে। ভটভুটিতে লোড করা জিরা লালপুরের উদ্দেশ্য রওনা দিলে সিনারুল তাদের কাছে টাকার দাবি করলে বাজার করা প্লস্টিক ব্যাগের ভেতরে ২৫ লক্ষ টাকা দেখায় এবং বাকি সাড়ে ২৪ লক্ষ টাকা সংগ্রহ করে একইদিন সকাল ১০ টার সময় দিবে বলে জানায়।

পরে টাকা না দিয়ে আড়ানী বাজারের পূবালী ব্যাংকের নীচে ডেকে নিয়ে টেইর্লাসের দোকানে বসিয়ে রেখে কালক্ষেপন করে। দুপুর ৩টায় টাকা দেওয়ার কথা বলে সুজাত আহমেদ তুফান তার মোটরসাইকেলে আড়ানী বাজার থেকে দেড় কিলোমিটার দুরে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে গিয়ে আগের দেওয়া চেক ফেরত চাই। ফেরত দিব বলতেই অন্যরা চাকু বের করে পাণ নাশের হুমকি দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই সময় ভয় দেখিয়ে ৭২ হাজার ৫০০ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ করলেও বাদির করা পরের এজাহারে তা উল্লেখ করেননি। তবে আগের করা অভিযোগের পর আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকের মাধ্যমে বৃহসপতিবার (৭মে) রাতে ১১০ বস্তা ও রোবাবার (১০ মে) ৬৫ বস্তা জিরা ফেরত দিয়েছে।

ফেরদৌস সরদার (মিঠন) জানান,১২৫ বস্তা জিরা কিংবা মূল্যের টাকা ফেরত না দিয়ে আত্নসাত করেছে মর্মে মামলা করেছেন। ইমর্পোট-এ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করেন, তদন্ত করে যার সত্যতা পেয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “ঘটনা জানাজানি হওয়ার পর আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকের বাসায় দুই পক্ষকে নিয়ে বসা হয়।

তোজাম্মেল হক জানান, দুই দফায় ১৭৫ বস্তা উদ্ধার করে মালিককে দেওয়া হয়েছে| এর আগে ৪৬ লাখ ৮০ হাজার টাকা জিরার দাম হিসাব করে ৩৭ লাখ টাকায় সমাঝোতা করা হয়েছিল। কিন্ত পরে তারা কোন সাড়া দেননি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, জিরা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে । তদন্তে সত্যা পাওয়া গেছে এর আগে অভিযোগ করেও দুই পক্ষ মীমাংসার জন্য সময় নিয়েছিল।

সুজাত আহমেদ তুফানের দাবি, প্রথম দফায় ১১০ বস্তা,দ্বিতীয় দফায় ৬৫ বস্তা এবং ইশ্বরদী থেকে আরো ৬০ বস্তা জিরা ফেরত দেওয়া হয়েছে, তিনি বলেন আমি ষড়যন্ত্রের শিকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31