IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসকনিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধনদুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তাররাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরিসিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণমোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগকান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়ার ঝলকবাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দনসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরানওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বোরো মৌসুমে সরকারি মূল্যে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহা. পারভেজ আনোয়ার, উপজেলা খাদ্য পরিদর্শক মু. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৪৫৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। আর ৩৬ টাকা কেজি দরে ৫৪০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন গম গুদামে সরবরাহ করতে পারবেন।

এছাড়াও তালিকাভুক্ত ১৭ জন মিলারের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৫৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে । আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930