IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহতমান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনসন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসচাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটকলালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতচট্টগ্রামের ৪ ওমানে প্রবাসী ভাইয়ের গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যুহাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকানগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিতজিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলানিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যুরেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনানিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতবাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্যগুদাম প্রাঙণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, বিএনপিনেতা নুর বকস মণ্ডল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুবদলনেতা মাষ্টার এনামুল হক, চাউল কল মালিক সামসুল আলম হেলাল প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ২০৭১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক ৩ মেট্রিক টন ধান খাদ্যগুদামে দিতে পারবেন। অন্যদিকে চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. টিপু বলেন, মাঠ পর্যায়ের কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে দেশব্যাপী এই অভিযান শুরু করা হয়েছে। যদি লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই পূরণ হয়ে যায় তাহলে আরো বরাদ্দ পাওয়া সম্ভব। এছাড়া একজন কৃষক ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930