ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে অসহায় ও দরিদ্র সদস্যদের মাঝে মুরগী বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার ব্র্যাক,গোমস্তাপুর-২ শাখার আয়োজনে গোমস্তাপুর ইউনিয়নের
চকপুস্তম গ্রামে ৭৫ জন সদস্যের মাঝে প্রত্যেক সদস্যকে ২০ টি করে মুরগীর বাচ্চা দেয়া হয়। আয়োজকরা জানান, ব্র্যাকের ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের স্বনির্ভরতার পাশাপাশি অতিরিক্ত আয়বর্ধক কর্মসূচির আওতায় আনতে তাদের বিনামূল্যে মুরগীর বাচ্চাগুলো দেয়া হচ্ছে।
এছাড়া, গোমস্তাপুর ইউনিয়নের খোশালপাড়ায় ব্র্যাকের ৩ জন হতদরিদ্র সদস্যকে স্যানিটার ল্যাট্রিন তৈরির জন্য সেনেটারী সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, এলাকা ব্যবস্থাপক ইশরাত জাহান, গোমস্তাপুর থানার উপপরিদর্শক আবদুল মতিন, শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের চৌডালা শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান, বীমা কর্মকর্তা ইমামুল হক,মাঠকর্মী শাহনাজ খাতুনসহ অন্যরা।



