IMG-LOGO

সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ডশরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনমহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪ গরু জব্দসিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারগোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এডভোকেসি সভার‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসিংড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিতপোরশায় ভটভটি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণরাসিক প্রশাসকের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর ড্রেনপরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসীসিংড়ায় দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণপোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধনবাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বারী‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : শরীয়তপুরে ডা. নাসিরের ওপর সন্ত্রাসী হামলা ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে এবং সাম্প্রতিক সময়ে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সরকারী-বেসরকারী হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ) দুপুর ২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন রাজশাহী জেলায় কর্মরত চিকিৎসক, প্রতিষ্ঠানে মালিক-কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন—বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান রিলিজ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন আপেল, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রোকন, রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য ডঃ খন্দকার গোলাম মোস্তফা কবিরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মানিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির নেতা ডাঃ শহীদুল ইসলাম রবিনসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও কর্মচারীরা।

বক্তারা আরোও বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে হাসপাতাল ও চিকিৎসকদের ওপর এভাবে ঘন ঘন হামলার ঘটনা ঘটে না। কোনো অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে ‘ডাক্তারের অবহেলায় মৃত্যু’ বলে সংবাদ প্রকাশ করাও কাম্য নয়। অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো যেত, কিন্তু এভাবে অমানুষিক নির্যাতন করা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক।

তারা আরও বলেন, শরীয়তপুর সদর হাসপাতালের ডা. নাসির ইসলামের ওপর নেক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে অনতিবিলম্বেই ‘চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানান বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো চিকিৎসক লাঞ্ছিত হলে বা হাসপাতালে হামলার ঘটনা ঘটলে চিকিৎসক সমাজ ও হাসপাতাল মালিকরা আর ঘরে বসে থাকবে না। প্রয়োজনে হাসপাতাল বন্ধ করে দিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930