IMG-LOGO

বুধবার, ২০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে বিশেষ অভিযানে চুরি মামলাসহ ৭জন গ্রেফতার,মাদক উদ্ধারতানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিতসিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণাপোরশায় আম সংগ্রহ, বিপিণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিতপশ্চিম অঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণকঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ডোনাল্ড ট্রাম্পেরগাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানপাকিস্তানের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশদ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রেরবাগমারায় হাটগাঙ্গোপাড়া ভবানীগঞ্জ পাকা রাস্তায় গর্ত স্থানীয়দের লাল ফিতায় সতর্ক সংকেততানোরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধনকর্মস্থলে নিরাপত্তার ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধনবাঘার পদ্মার চরে গুলির পর একজন নিখোঁজের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়েরতানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০মে) সিসিবিভিও’র উদ্যোগে রাজশাহীর গোগ্রাম ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। এই গণশুনানিতে পাঁচন্দর ইউনিয়নভুক্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উক্ত গণশুনানির কার্যক্রম ছিল পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন, সিসিবিভিও উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মোঃ নিরাবুল ইসলাম, পাঁচন্দর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মু: মিনারুল ইসলাম, হিসাব সহকারী এস্তেরিনা হেমব্রম, ও অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ।

গণশুনানীর শুরুতে উপস্থিত সকলকে গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়বার আহ্বান জানান। অনুষ্ঠানে মূলপর্বে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম। গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়। সিসিবিভি’র পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচি সমাজ সংগঠক প্রেমচাঁদ এক্কা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930