IMG-LOGO

শুক্রবার, ২২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমানশিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুসাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরিবাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণমোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসমান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের ওয়ার্কসপমান্দায় ভিজিএফের ৯০০ কেজি চালসহ গ্রেপ্তার ১রূপরেখা কিশোর মেলার বিলুপ্তি প্রজাতির হৈমন্তী গাছ রোপনগোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎগাজীপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিনরাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহতপ্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদরাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণশিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : রাজধানীতে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে প্রতিশ্রুতিশীল লেখক ও সাহিত্যিকদের জাতীয় পর্যায়ের সংগঠন ‘মুক্তিসরণি সাহিত্য সংঘ’।

সংগঠনটি দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিসরণির সভাপতি লেখক, সমাজকর্মী আইনজীবী আমিনুল ইসলাম মামুন এবং সাধারণ সম্পাদক মেহেদী সম্রাট এ আহ্বান জানান।

বিবৃতিতে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মামুন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার প্রথম শর্তই অপরাধীকে দ্রুততম সময়ে কাঠগড়ায় দাঁড় করানো। শিশু রামিসার পরিবারের বুকফাটা আর্তনাদ আমাদের বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। আমি দাবি জানাচ্ছি, অপরাধী যে হোক—কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব যেন তাকে বাঁচাতে না পারে।

সাধারণ সম্পাদক মেহেদী সম্রাট বলেন, যে বয়সে রামিসার হাতে খেলনা থাকার কথা, সেই বয়সে তাকে নরপশুর লালসার শিকার হয়ে লাশ হতে হলো। আমরা কলম সৈনিক। রামিসার এই নির্মম পরিণতি দেখে আমাদের কলম লজ্জায় ও ক্ষোভে কেঁপে উঠছে। রামিসা হত্যার বিচার না হওয়া পর্যন্ত মুক্তিসরণি সাহিত্য সংঘ লড়াই চালিয়ে যাবে।

সাংগঠনিক সম্পাদক শিশুসাহিত্যিক আহমাদ স্বাধীন বলেন, মাত্র কয়েকদিন আগে যে শিশুটি হেসে-খেলে বেড়িয়েছে, আজ সে কবরে। এই পৈশাচিক বর্বরতা কোনো সুস্থ সমাজ বা রাষ্ট্রের চিত্র হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে মুক্তিসরণি সাহিত্য সংঘের পক্ষ থেকে রামিসার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সব ধরনের আইনি ও নিরাপত্তা সহায়তা প্রদানের দাবি জানানো হয়।

অন্যান্যের মধ্যে বিবৃতিতে স্বাক্ষর করেন, সব্যসাচী লেখক সৈয়দ মাজহারুল পারভেজ, ছড়াসাহিত্যিক ও সিদ্দিকীয়া পাবলিকেশন্সের প্রকাশক মালেক মাহমুদ, সমাজকর্মী ও লেখক আমিনুল ইসলাম মামুন, লেখক ও প্রকাশক সাঈদ বারী, লেখক ও কণ্ঠশিল্পী ঢালী মোহাম্মদ দেলোয়ার, শিশুসাহিত্যিক আহমাদ স্বাধীন, ভিওডি বাংলার হেড অব নিউজ রেজাউল করিম হীরা, ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সাবেক দপ্তর সম্পাদক রুদ্র রাসেল, লেখক ও দৈনিক আমার দেশের ফিচার সম্পাদক বিউটি হাসু, পরিবেশকর্মী ও কবি ইকবাল হোসেন রোমেছ এবং লেখক ও সাংবাদিক মেহেদী সম্রাট সহ ৫১ জন কবি, লেখক ও সাংবাদিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930