IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’মায়ের প্রতি অবহেলায় “যুগ্ম সচিব” ছেলে ওএসডিনেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশতাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১তানোরে তুচ্ছ ঘটনায় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে দু’দফা মারপিট, অচেতন অবস্থায় রামেকে ভর্তি যুবকরাণীনগরে শর্টসার্কিটের আগুনে নি:স্ব পরিবারটিরায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারণকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতপোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে’চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুআরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়া
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আস্থা ও স্বার্থকে উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দাবি করেন, নতুন চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংককে প্রকৃত অর্থে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

বক্তারা আরও বলেন, রাতারাতি ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন করে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে নিজেদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক। আমাদের কষ্টার্জিত অর্থ এই ব্যাংকে গচ্ছিত রয়েছে। যাদের অতীত বিতর্কিত, তাদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দিলে গ্রাহকদের স্বার্থ হুমকির মুখে পড়বে। তাই আমরা এ নিয়োগ বাতিল করে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানাই।

তারা আরও বলেন, বর্তমান দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গ্রাহকদের আমানত রক্ষা ও ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল ও ফরিদ উদ্দিন আখতারসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031