IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিশোরগঞ্জে মাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখলো ছেলেপোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যুইন্টারপোলের রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম মোল্লা লিবিয়ায় গ্রেফতারহিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজিইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’মায়ের প্রতি অবহেলায় “যুগ্ম সচিব” ছেলে ওএসডিনেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশতাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১তানোরে তুচ্ছ ঘটনায় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে দু’দফা মারপিট, অচেতন অবস্থায় রামেকে ভর্তি যুবকরাণীনগরে শর্টসার্কিটের আগুনে নি:স্ব পরিবারটিরায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারণকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩

পোরশায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় থানা পুলিশ পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটকৃতরা হলেন- নিতপুর শ্রীকৃষ্ণপুর গ্রামের সেতাবুরের ছেলে আল আমিন (১৯), বিষ্ণপুর গ্রামের সানাউল্লাহ্র ছেলে মেহেদী হাসান (২০) ও কপালীর মোড়ের মনোয়ার হোসেন মনুর ছেলে তছলিম (৩৭)।

থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তিনি নিজে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরী এর আম বাগানের ভিতর থেকে ২৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আল আমিন ও মেহেদীকে এবং ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সন্ধায় পেশাদার মাদকব্যবসায়ী তছলিমকে মাদক বিক্রিরত অবস্থায় কপালীর মোড় থেকে আটক করা হয়। তছলিমের বিরুদ্ধে আদালতে ৫টি মাদক মামলা চলমান রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।

বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031