IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা

পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা

ধূমকেতু প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এগ্রোইকোলজি বা পরিবেশবান্ধব কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ২২ জন কৃষক, সংগঠক ও উদ্যোগী ব্যক্তিকে ‘এগ্রোইকোলজি লিডারশীপ সম্মাননা’ প্রদান করেছে বারসিক (ইঅজঈওক)। কৃষিপ্রাণবৈচিত্র্য সুরক্ষা, দেশীয় বীজ রক্ষা, পরিবেশবান্ধব প্রযুক্তি, লোকজ জ্ঞান ও টেকসই কৃষি চর্চায় বিশেষ অবদানের জন্য সম্মানিত কিষাণ-কিষানী, পরিবেশকর্মীদের মধ্যে এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামে প্রকৃতি, জীববৈচিত্র্য ও কৃষির ঐতিহ্য সংরক্ষণের প্রতীক হিসেবে প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন একটি বটবৃক্ষের ছায়াতলে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ আহম্মদ, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পাঁচ শতাব্দী প্রাচীন বটবৃক্ষের সুরক্ষাকারী আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন, আলহাজ্ব মোঃ আঃ লতিফ, আলহাজ্ব মোঃ আলী আফজাল খাঁ, গ্রীন কোয়ালিশন পবা উপজেলার সভাপতি মোসা. রহিমা বেগম। অনুষ্ঠানের শুরুতে এগ্রোইকোলজি চর্চা, কৃষকদের অবদান ও বারসিকের ভূমিকা বিষয়ক ধারণা বক্তব্য প্রদান করেন বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় ও কৃষির ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় এগ্রোইকোলজি একটি কার্যকর ও টেকসই পথ। স্থানীয় জ্ঞান, দেশীয় বীজ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনের মাধ্যমে এগ্রোইকোলজি শুধু কৃষিকে নয়, পরিবেশ ও মানুষের জীবনকেও সুরক্ষিত করে।

বক্তারা আরও উল্লেখ করেন, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ এলাকায় পরিবেশবান্ধব কৃষি, দেশীয় বীজ সংরক্ষণ, কৃষক সংগঠন গড়ে তোলা এবং টেকসই জীবনচর্চা প্রসারে অনুকরণীয় ভূমিকা পালন করছেন। তাঁদের এই স্বীকৃতি নতুন প্রজন্মকে প্রকৃতি ও কৃষিবান্ধব উদ্যোগে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজকরা বলেন, প্রকৃতির সঙ্গে সহাবস্থান ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এগ্রোইকোলজির চর্চা আরও বিস্তৃত করা সময়ের দাবি। এই সম্মাননা সেই আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মোট ২০টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে। বীজ বৈচিত্র্য সুরক্ষা ও প্রসারে বিশেষ অবদানের জন্য তানোর রাজশাহীর কৃষক মো. জায়দুর রহমান; রাজশাহী খরা সহনশীল ধানের জাত উদ্ভাবনের জন্য তানোরের কৃষক নূর মোহাম্মদ; কমিউনিটি বীজ ব্যাংক প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য পবার দর্শনপাড়া ইউনিয়নের কৃষাণী মোসা. সুলতানা খাতুনকে; এগ্রোইকোলজি চর্চা, উন্নয়ন ও প্রসারে বিশেষ অবদানের জন্য তানোরের কৃষক জিতেন্দ্রনাথ সূত্রধরকে; পরিবেশবান্ধব উন্নত চুলা উদ্ভাবন ও প্রসারে বিশেষ অবদানের জন্য কবুলজান বেগমকে; জৈব বালাই তৈরী ও প্রসারে বিশেষ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কৃষাণী মোসা. সাহানা বেগম; বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য তানোরের কৃষক মো. আলমাস আলী; মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদানের জন্য মো. আব্দুল হামিদ; পরিবেশবান্ধব কৃষি চর্চা ও উদ্বুদ্ধকরনে বিশেষ অবদানের জন্য মোসা. বিলকিস বেগম; পাখি সুরক্ষায় বিশেষ অবদানের জন্য মো. মুনসুর আলী; বৈচিত্র্যময় খাদ্য সুরক্ষায় বিশেষ অবদানের জন্য পরি টুডু, গ্রীন ওমেন লিডারশীপ অ্যাওয়ার্ড মোসা. রহিমা বেগম; নগরের পুকুর-জলাধার সুরক্ষায় বিশেষ অবদানের জন্য ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান; বৈচিত্র্যময় উদ্ভিদ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য আব্দুর রহিম, ছাদকৃষিতে বিশেষ অবদানের জন্য সোহাগ আলী; অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণ ও বর্ধনে বিশেষ অবদানের জন্য মোসা. শ্যামলী বেগম; স্কুল পর্যায়ে বীজ লাইব্রেরী প্রতিষ্ঠা ও নবীণদের মধ্যে কৃষিপ্রাণবৈচিত্র্য জ্ঞান প্রসারে বিশেষ অবদানের জন্য তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়; দেশীয় বীজ বৈচিত্র্য ও বিনিময়ে বিশেষ অবদানের জন্য মোসা. সেতারা বেগম; প্রাচীন বৃক্ষ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য যৌথভাবে আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন, আলহাজ্ব মোঃ আঃ লতিফ, আলহাজ্ব মোঃ আলী আফজাল খাঁ, বৈচিত্র্যময় ঔষধি উদ্ভিদ সংরক্ষণ ও লোকচিকিৎসায় বিশেষ অবদানের জন্য কবিরাজ আব্দুল করিমকে সম্মাননা প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31