IMG-LOGO

রবিবার, ২১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধারপোরশায় পটল পাতার বড়ায় জীবিকা নির্বাহ শফিকুলেরসিংড়ায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভামালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানগোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতজন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকাররহনপুরে জামায়াতের কর্মী সম্মেলননিয়ামতপুরে ১২ বোতল ‘স্ক্যাফ’সহ ১ মাদক কারবারি গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎরাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশশিক্ষার্থীদের সুনাগরিক হিসেবেগড়ে ওর্ঠা আহ্বান ভূমিমন্ত্রীররেস্তোরায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নগরীতে মানববন্ধনরাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধারনওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলনহাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একাধিক মামলার আসামি এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (২১ জুন) ভোরে সদর মডেল থানার পৌরএলাকার হুজরাপুর রেলবাগান এলাকায় পরিচালিত ট্রাস্কফোর্স অভিযানে মোসা. সেলিনা বেগম (৬৫) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযানকালে তার হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031