ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবিক উদ্যোগের মাধ্যমে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ জুন (রবিবার) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ৭১ টিভির জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। সভায় বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম, মানবজমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী, শিবগঞ্জ শিশু পুনর্বাসন কেন্দ্রের শিক্ষক গোলাম মোস্তফা নারী উদ্যোক্তা ইসরাত জাহান ইভা প্রমুখ।
পরে অতিথিরা এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



