IMG-LOGO

রবিবার, ২১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব ডেভলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার ফল২৩ জুন ফাইনালসিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে অবাঞ্ছিত ঘোষণামান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকেরবিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজকুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহতচাঁপাইনবাবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যুরুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিমবরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনাসিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময়নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধারপোরশায় পটল পাতার বড়ায় জীবিকা নির্বাহ শফিকুলেরসিংড়ায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভামালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানগোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে অবাঞ্ছিত ঘোষণা

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে অবাঞ্ছিত ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : অবৈধ পকেট কমিটি গঠন এবং মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, অছাত্র ও টিকটকারদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদ ও বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল।

রবিবার বেলা ১২টায় সিটি কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজের ক্লাসরুম, অফিস রুমের বারান্দায় শ্লোগানে দিয়ে ক্যাম্পাস চত্তরে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশ থেকে এই কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও মহানগর ও কেন্দ্রীয় কমিটির কাছে এই নতুন কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে সঠিক তদন্ত করার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বক্তরা বলেন সম্প্রতি সিটি কলেজে গঠিত নতুন কমিটিকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিগত আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীরা।

আন্দোলনকারী ছাত্রদল নেতাদের অভিযোগ নতুন কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থীরা চেনে না এবং ৫ তারিখের আগে ও পরের কোনো আন্দোলন-সংগ্রামে মাঠে তাদের কোনো উপস্থিতি ছিল না।

কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা টিকটকার। অভিযুক্তদের বিরুদ্ধে নারী বিদ্বেষী আচরণের অভিযোগ রয়েছে।

তারা নারীদের নামে কটূক্তি ও খারাপ কথা বলে থাকেন।সদস্যদের মধ্যে বিবাহিত এবং সন্তানের বাবারাও রয়েছেন, যা ছাত্র রাজনীতির সাধারণ নিয়মের পরিপন্থী।

অযোগ্য ব্যক্তিদের কীভাবে কমিটিতে আনা হলো এবং এর নেপথ্যে কারা তার তদন্ত চেয়ে, সে বিষয়ে মহানগর ও সেন্ট্রাল কমিটিকে অনুরোধ জানান।

যারা আন্দোলন করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছেন, দলের সেই ত্যাগী নেতাদের পদ-পদবী না হলেও অন্তত তাদের ত্যাগের যথার্থ স্বীকৃতি ও মূল্যায়ন চান তারা।

নতুন কমিটিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে নেমে যোগ্যতা প্রমাণ করতে হবে, তা না পারলে তাদের পদত্যাগ করতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে জানান, এই ধরনের বিতর্কিত কমিটির কারণে দলের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং শুধু সিটি কলেজ নয়, সারা বাংলাদেশেই এমন পরিস্থিতি বিরাজ করছে।

বিক্ষোভকারীরা তাদের দীর্ঘদিনের ত্যাগী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর আস্থা ও আশাবাদ ব্যক্ত করেছেন। তারা জোরালো দাবি জানান যেন তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখেন। একইসাথে সেন্ট্রালের প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিটি কলেজে একটি গ্রহণযোগ্য ও সুন্দর কমিটি উপহার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিশাল রহমান।
যুগ্ন আহবায়ক তাফাকুল ইসলাম সৈকত।

যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১নং ওয়াড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031