IMG-LOGO

মঙ্গলবার, ৩০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কোকেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহজার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্যঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকেরজমি নিয়ে দ্বন্দ্বে আদালতের রায়ে হলো সমাধান‘দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই’’মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচারচাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগমহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতদেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন না

বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন না

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আর কোনো সুযোগ রইল না।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ঋণ খেলাপের অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়। এরপর আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। একইসাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আনোয়ার সিদ্দিকী।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিলেও, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দেন। ফলে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বেসরকারিভাবে জয়ী হলেও নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করতে পারেনি। গত ১৫ জুন উভয়পক্ষের শুনানি শেষে আদালত আজ ৩০ জুন রায়ের দিন ধার্য করেছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ