ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীস্মকালীন কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাপিজুর রহমান। সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ। উদ্বোধনী শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার ৪৯৬জন কৃষককের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজ, মরিচ বীজ, বৃক্ষ রোপন, লেবু, এয়ার ফ্লো মেশিন স্থাপন, খরিপ মৌসুমে বিভিন্ন জাতের শাকসবজীর বীজ ও রোপা আমন ধান ফসলের আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ্ নিয়ামত উল্লাহ্, আফজাল হোসেন, সামিউল ইসলাম, আকমাল হোসেন সহ কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। #



