IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যামান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা পদক লাভ কৃতি শিক্ষার্থী রাফির

জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা পদক লাভ কৃতি শিক্ষার্থী রাফির

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে প্রাথমিক শিক্ষা পদক হিসেবে পুরস্কার পেয়েছেন আব্দুর রাফি আহমাদ।

বুধবার ঢাকায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে এই গৌরবময় পুরস্কার ও সনদপত্র তুলে দেন রাফিকে। তার এই অনন্য কৃতিত্ব অর্জনে নওগাঁর রাণীনগর উপজেলায় বইছে আনন্দের জোয়ার। আব্দুর রাফি আহমাদ নওগাঁর রাণীনগর উপজেলার ৩৮নং কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর কৃতি শিক্ষার্থী| এর আগে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা,জেলা এবং বিভাগীয় পর্যায়ে কুইজ (সাধারণ জ্ঞান) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এরপর ১৬জুন জাতীয় মঞ্চেও নিজের মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ১ম স্থান অর্জন করে এই ক্ষুদে শিক্ষার্থী।

শিক্ষার্থী আব্দুর রাফি আহমাদের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম দপ্তরিপাড়া গ্রামে| তিনি ওই গ্রামের শিক্ষক দম্পতি আবু রায়হান ও মোছা: রেহেনা বিবির একমাত্র ছেলে| বাবা আবু রায়হান উপজেলার সিলমাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাতা রেহেনা বিবি কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

তার এই গৌরবময় সাফল্য অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়া রাণীনগর উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিস, স্থানীয় সুধীজন ও শিক্ষকমণ্ডলী অভিনন্দন জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন,এই বিদ্যালয় থেকে দুইজন প্রতিযোগী শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল। এর মধ্যে ১০০মিটার দৌড় প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী আব্দুল মতিন উপজেলা এবং জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে| এর পর বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে।

এছাড়া আব্দুর রাফি আহমাদ কুইজ প্রতিযোগিতায়(সাধারণ জ্ঞান) উপজেলা,জেলা এবং বিভাগের গুন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে| তার এই কৃতিত্বপূর্ন অর্জন শুধু বাবা-মা‘কেই গর্বিত করেনি,সে আমাদের এবং এই বিদ্যালয় তথা পুরো উপজেলাবাসীকে গর্বিত করেছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক) বলেন, শিক্ষার্থী রাফি আমাদের বিদ্যালয়ের ও এলাকার গর্ব, মেধাবী এই শিক্ষার্থীর পথচলা আগামীতে আরও দীর্ঘ ও সাফল্যমণ্ডিত হোক প্রত্যাশা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,রাফির এই অর্জন রাণীনগর উপজেলার সকলের জন্য গর্বের ও আনন্দের| তার এই সাফল্যের নেপথ্যে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেন,পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, রাফি যখন প্রধানমন্ত্রীর হাত থেকে তার সুবিশাল সাফল্যের অবদান হাতে ধরেন তখন গর্বে বুক ভরে গেলো। তিনি বলেন,আমার সংসদীয় আসনে প্রতিটি বিদ্যালয়ে রাফির মতো গর্বিত শিক্ষার্থী গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031