IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে সংঘবদ্ধ চক্রের ধর্ষনের শিকার এক নববধুরাণীনগর পুলিশের অভিযানে চোর চক্রের ৩সদস্য গ্রেফতার, ৫গরু উদ্ধারগুজবে কান দেবেন না: দুর্গাপুরে তেলের সরবরাহ স্বাভাবিক, প্রশাসনের অভিযান ও মাইকিংরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে রাহাত এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা জরিমানাইরান সংঘাতে বাড়ছে মার্কিন ব্যয় ও রাজনৈতিক চাপফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটকপত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন প্রধানমন্ত্রীরইরানে ফের মার্কিন বিমান হামলাসন্ধ্যার মধ্যে দেশের যেসব জেলায় ঝড়ের আভাসশিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ নয়, পবা-মোহনপুরকে মডেল হিসাবে গড়েতুলার অঙ্গীকার: এমপি মিলনবাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগর পুলিশের অভিযানে চোর চক্রের ৩সদস্য গ্রেফতার, ৫গরু উদ্ধার

রাণীনগর পুলিশের অভিযানে চোর চক্রের ৩সদস্য গ্রেফতার, ৫গরু উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করেছে।

এসময় গ্রেফতারকৃতদের বাড়ী থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়েছে| মঙ্গলবার রাতে বগুড়া ও নাটোরের সিংড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও গরুগুলো উদ্ধার করা হয়, এর আগে সিংড়া এলাকা থেকে চোর চক্রের আরো ৩সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গত ১০জুলাই রাতে উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের খোকন সরদারের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় খোকন সরদার ১২জুলাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, মামলা তদন্তে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৫জুলাই নাটোরের সিংড়া এলাকা থেকে হাবিবুর রহমান(৪২),ফেরদৌস হোসেন (২৬) ও আসলাম দেওয়ান (৪৩) কে গ্রেফতার করা হয়।

এরপর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সান্তাহার কোমল দোগাছী গ্রামের আলাউদ্দীনের ছেলে গোলাম রব্বানী পাখিটার (৩৯) কে বগুড়া থেকে গ্রেফতার করা হয়, গ্রেফতার গোলাম রব্বানীর দেয়া তথ্য মতে ওই রাতেই নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হাওলাদারের ছেলে সুজীত চন্দ্র ওরফে অজিত চন্দ্র হাওলাদার (৪০) এবং একই উপজেলার বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজ বংশির ছেলে সুচন্দন রাজ বংশি ওরফে সজল (২৭) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে এই দুইজনকে গ্রেফতারসহ তাদের বাড়ী থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়, পুলিশের এই কর্মকর্তা আরো জানান,উদ্ধার গরুগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করে তাদের হেফাজতে রেখেছিল বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে।

তবে উদ্ধার গরুর মালিককে খুঁজে বের করতে চেষ্টা চলছে, গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930