IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে মাদক নির্মুলে মতবিনিময় সভাপুঠিয়া ৩ মাদকসেবী কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিতপত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনীদুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়রাসিক ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেনবৃক্ষ প্রেমিক হায়দারচলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ এমপি আনুরভিডিও ভাইরাল গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াতবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণাসবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনচারঘাটে সংঘবদ্ধ চক্রের ধর্ষনের শিকার এক নববধুরাণীনগর পুলিশের অভিযানে চোর চক্রের ৩সদস্য গ্রেফতার, ৫গরু উদ্ধারগুজবে কান দেবেন না: দুর্গাপুরে তেলের সরবরাহ স্বাভাবিক, প্রশাসনের অভিযান ও মাইকিংরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে রাহাত এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া ৩ মাদকসেবী কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত

পুঠিয়া ৩ মাদকসেবী কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধৃত করতে অভিযান পরিচালনা করা হয়।

২২ জুলাই বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট ও পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে ৩ মাদকসেবী ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদর ছেলে মাসুদ রানা (৪৫) অপরজন শিবপুর বাজার এলাকার বেল্লাল আলী ছেলে লিটন হোসেন (৩৫) এবং পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত কাচু শেখ এর ছেলে শহিদুল ইসলাম (৫৬)।

শিবপুর বাজার এলাকার মাসুদ রানা ও লিটন আলীকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অপরদিকে পুঠিয়া সদর ইউনিয়ন এলাকার শহিদুল ইসলামকে চার মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930