ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় এবং ছাত্র -ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মিন্টু,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী,ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এমদাদুল হক মিলন সহ স্কুলের শিক্ষক ও কর্মচারি বৃন্দ।
বৃক্ষরোপণ শেষে শাহাদাৎ হোসেন মিন্টু বলেন,বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বৃক্ষরোপণের কোন বিকল্প নাই, আমাদের প্রকৃতি ঠিক রাখতে প্রচুর গাছ লাগাতে হবে,ছাত্র ছাত্রীদের বৃক্ষ সম্পর্কে সঠিক টা জানাতে হবে।



