IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি মূল্যে ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। চাল নিতে আসা উপকারভোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেওয়া এবং নতুন কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৮ নম্বর কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের ১, ২, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কয়েকজন ভুক্তভোগী সাধারণ নাগরিক। বৃহস্পতিবার অভিযোগটি দাখিল করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় , ওই ইউনিয়নের পীরগঞ্জ বাজারের ডিলার পয়েন্ট থেকে ভুক্তভোগীরা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করে আসছেন। গত ২ সেপ্টেম্বর চাল নিতে গেলে তাঁদের কাছ থেকে প্রতি কার্ডে অতিরিক্ত ৫০ টাকা করে নেওয়া হয়। অথচ সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী চালের দাম ১৫ টাকা কেজি। অর্থাৎ এক একজন কাছ থেকে ৪৫০ টাকা নেয়ার কথা।

অভিযোগকারীরা জানান, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে ডিলারকে জিজ্ঞাসা করা হলে নতুন কার্ড করে দেওয়ার জন্য ওই টাকা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। তবে বিষয়টি নিয়ে উপজেলা অফিসে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, এ ধরনের অতিরিক্ত টাকা নেওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে ডিলার ও স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘ সময় ধরে বাগ্‌বিতণ্ডা চলে। এ সময় বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার বেশ কিছু মৌখিক সাক্ষী ও ভিডিও ফুটেজ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এতে এলাকায় অসন্তোষ বিরাজ করছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা।

৮ নং ওয়ার্ডের নজির নাম এক উপকারভোগী বলেন, বহুজনাক থেকে ৫০ টাকা করে বেশি নিয়েছিল। অনেক ক্যাচাল হয়েছিল ডিলারের সাথে আমাদের। পরে আমরা মেম্বারের জানালে মেম্বারের সাথেও ক্যাচাল হয়। মেম্বারের কারণে আমরা অনেকেই ফেরত পেয়েছি টাকা। এখন অনেক জনে টাকা ফেরতই পাইনি। নতুন বই দিবে বলে ৫০ টাকা করে নিচ্ছে এত টাকা তো লাগেনা। সাড়ে চারশত জন উপকারভোগী সবাক থেকে ৫০ টাকা করে নিলে হবে কত টাকা।

ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, চাল বিক্রির সময় বেশি টাকা নিচ্ছে এমন অভিযোগ করে লোকজন। পরে আমি গিয়ে ঘটনার সত্যতা পাই। টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে আমার সাথে কথা কাটাকাটি শুরু হয়। পরে অনেক চেষ্টা করে উপকারীদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করে দিই। পরে শুনি যে এখনো সবাই টাকা পায়নি।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার মামুনুর রশীদ বলেন, কিছু কার্ড দুর্বল হয়ে গেছে আর কিছু ছিড়ে গেছে সে কারণে আমি তাদের কাছ থেকে ৫০ টাকা করে নিতে লাগছিলাম নতুন কার্ড দেয়ার জন্য। পরে মেম্বারসহ উপকারভোগীরা এসে আমাকে বলে টাকা নেয়া যাবেনা। তারপর থেকে আর কোন ব্যক্তির কাছ থেকে টাকা নেয়া হয়নি।

এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, এভাবে টাকা নেওয়ার নিয়ম নেই। কেন এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31