IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলনইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিকরাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎজুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামী মঙ্গলবারমান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

বদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪৮, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কানিজ ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু ও সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পরে বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি সানজাদ রয়েল সাগর ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীসহ কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অতিথিদের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম দবির, বদলগাছী প্রেসক্লাবের দ্বিতীয়ার্ধের সভাপতি এমদাদুল হক দুলু এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।

এ সময় অতিথিরা সাংবাদিকতার পেশাগত মর্যাদা বজায় রেখে মানুষের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বদলগাছী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

শেষে বিকেল সাড়ে ৫ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031