ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে “ডেঙ্গু কার্যক্রম জোরদারকরণে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ টায় কর্মশালায় রাজশাহী বিভাগের অন্তর্গত আটটি জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকবৃন্দ, ও জেলা মডেল মসজিদের ইমামগণ এবং রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের মানুষের কাছে সহজে পৌঁছাতে পারেন। তাই জুমার খুতবা, ওয়াজ-মাহফিল, মসজিদের বয়ান ও বিভিন্ন ধর্মীয় সমাবেশের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ইমাম-খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আসুন, পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাই নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করি।


