ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীন জলাভূমি বর্ষায় প্লাবিত এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন এলাকায় ২০হেক্টর জলাশয়ে ২৭১কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় মাছের পোনা অবমুক্তকরনের উদ্বোধন করা হয় । এছাড়া বৃক্ষ রোপন ও গরু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রাজস্ব খাতের আওতায় অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী,বগুড়ার সান্তাহার মৎস্য গবেষনা ইন্সটিটিউট,প্লাবনভূমি উপকেন্দ্রের কর্মকর্তা ড. মোছা: সোনিয়া শারমিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
এছাড়াও সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্চা সেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল এবং ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকরনের পর রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় বৃক্ষ রোপণ এবং এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজুর নিজস্ব অর্থায়নে গরু বিতরণ করা হয়।


