IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধারবাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাইগাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন‘উপ-নির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন’সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালাহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণপরিচর্যার খোঁজে স্পটে ইউএনও, পুঠিয়ায় রোপণ করা গাছের চারা পরিদর্শন ও দিকনির্দেশনাবাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান, উদ্বেগে পরিবারসিরাজগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনমান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগনিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধনরাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩চাঁপাইনবাবগঞ্জে ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতারস্ত্রীসহ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাই

বাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাই

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় চাঁদাবাজির অভিযোগে গণধোলাই দিয়ে আরিফুল ইসলাম নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা এক’টার দিকে কুশলপুর দাখিল মাদ্রাসা চত্বরে।

অভিযুক্ত আরিফুল ইসলাম পার্শ্ববর্তী মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের

শীলগ্রামের (দুবইল) হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের কুশলপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট ( সুপার) মোজাম্মেল হকের কাছে এই চাঁদা দাবী করা হয়।

সূত্র জানায়, অত্র প্রতিষ্ঠানের ফলাফলকে কেন্দ্র করে স্থানীয় এক যুবক ফেসবুকে ভিডিও আপলোড করেন। সেটি রীতিমত ভাইরাল হয়। কিছুদিন পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়া হয়।

অভিযুক্ত আরিফুলের দাবী টাকা পয়সা লেনদেনের মাধ্যমে সেটি সরিয়ে নেয়া হয়েছে। সে কারণে সুপারের নিকট তিনিও টাকা দাবী করেন। অফিসে এসে চিৎকার চেচামেচি করতে থাকেন। অন্যান্য শিক্ষক-কর্মচারীরা নিষেধ করলে বেপরোয়া হয়ে উঠেন আরিফুল।

একপর্যায়ে তাকে মাদ্রাসা চত্বরে আটকিয়ে রাখা হয়। এলাকায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আরিফকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে ।

কুশলপুর গ্রামের আবু সাঈদ জানান, আরিফ এলাকার ক্ষতিকারক ভাইরাস। চাঁদাবাজি, নেশা-গাঁজা দিয়ে যুব সমাজকে বিপদগামী করছে। শীলগ্রাম দুবইলের মহসিন সংবাদকর্মীদের জানান, কিছুদিন পূর্বে তাঁর ১২ হাজার টাকা মূল্যের পিরপাল চুরি করেছে আরিফ।

স্থানীয়রা আরও জানান, আরিফুল অত্যন্ত মারমুখী স্বভাবের। কেউ কোন কিছু বল্লে তাদের উপর আক্রমণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আরিফ সমন্ধে কোন তথ্য দিলে জামিনে বের হয়ে এসে আবার আক্রমণ চালাবে। সে কারণে অনেকে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস দেখাননি। আরিফুল ইসলামকে গামচা কাঁধে এবং দেশীয় অস্ত্রহাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এমন ফটো সংবাদকর্মীদের হাতে এসেছে। ঘটনাস্থলে আরিফুলের নিকট জানতে চাইলে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন।

মুঠোফোনে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) রবিউল ইসলাম জানান, অভিযুক্ত আরিফুলকে স্থানীয় উত্তেজিত জনতা টর্সার করেছে। ওর প্রথমত চিকিৎসা দরকার। মাদ্রাসার সুপার মামলা করতে চাইলে গ্রেপ্তার দেখানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031