IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক,সবুজ সরকার, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত আট মাসে অন্তত ২০০ জন আত্মহত্যার চেষ্টা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এই
২০০ জনের মধ্যে ১৯৪ জনই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ২৯ জন।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র বলছে, নিয়ামতপুর কৃষিপ্রধান এলাকা। এখানে কীটনাশক সহজলভ্য হওয়ায় লোকজনদের মধ্যে কীটনাশক পানের ঘটনা বেশি ঘটছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২০০ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। আর আট মাসে আত্মহত্যা করেছেন আরও ২৯ জন।

আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে বয়ঃসন্ধিকালীন ছেলে-মেয়ে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজনও রয়েছে। আত্মহত্যা চেষ্টাকারী বেশিরভাগের বয়স ১৫-৩৫ বছর।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত আবেগপ্রবণতা, পরমতসহিষ্ণুতার অভাব,সাংসারিক মনোমালিন্য, মানসিক চাপ, হতাশা, মোবাইল ও ডিজিটাল স্ক্রিনে অতিরিক্ত আসক্তি, পারিবারিক কলহ, অপরিণত প্রেমের সম্পর্ক, বেকারত্ব ও আর্থসামাজিক সংকটের কারণে লোকজন আত্মহত্যার চেষ্টা করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ১০ জন, ফেব্রুয়ারি মাসে ১৭ জন, মার্চ মাসে ২৮ জন, এপ্রিল মাসে ৩১ জন, মে মাসে ২৯ জন, জুন মাসে ৩২, জুলাই মাসে ২৪ ও আগস্ট মাসে ২৯ জনসহ মোট ২০০ ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ১৯৪ জন কীটনাশক পান করে ও ছয়জন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা হত্যার চেষ্টা করেছেন।

গত মাসে আত্মহত্যা চেষ্টা করা নিয়ামতপুর সদর ইউনিয়নের একজন কৃষকের (২০) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে রাগ করে তিনি কীটনাশক পান করেছিলেন।

একই ইউনিয়নের আরেকজন গৃহবধূর (১৮) চাচা জানান, সাংসারিক মনোমালিন্য হওয়ায় তাঁর ভাতিজি স্বামীর উপর অভিমান করে কীটনাশক পান করেন।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সল নাহিদ বলেন,‘এখানে ১৯৪টি বিষপানের ঘটনায় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তিনি বলেন, মানুষের মধ্যে ধৈর্য শক্তির অভাব, অনিয়ন্ত্রিত আবেগ,পারিবারিক মনোমালিন্য, প্রেমঘটিত কারণ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা, পারিবারিক নির্যাতনসহ আরও বেশকিছু কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। বিশেষ করে বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের মধ্য এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

আত্মহত্যা প্রবণতা প্রতিরোধের ব্যাপারে তিনি বলেন, আবেগকে নিয়ন্ত্রণ, পরমতসহিষ্ণুতা, সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় অনুশাসন মেনে চলা ও পারিবারিক বন্ধন বাড়ানোর মাধ্যমে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ করা সম্ভব। এব্যাপারে উঠান বৈঠক, সভা, সেমিনারের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে বলে তিনি জানান।

নিয়ামতপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ওবাইদুল হক চৌধুরী বলেন, স্মার্টফোনের অপব্যবহার, মাদকাসক্তি, নৈতিক শিক্ষার অভাব, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতাসহ বিভিন্ন কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা চেষ্টার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এ প্রবণতা প্রতিরোধে অভিভাবকদের সচেতন হবে। পারিবারিক বন্ধন বাড়াতে হবে। শিক্ষকদের এব্যাপারে শিক্ষার্থীদের
সচেতন করতে হবে। সবার সম্মিলত প্রয়াসে এ প্রবণতা প্রতিরোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মুর্শিদা খাতুন বলেন, নিয়ামতপুরে উদ্বেগজনক ভাবে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। মোটিভেশনাল অনুষ্ঠান আর সচেতনতা বৃদ্ধি করলে এর প্রবণতা অনেকটা কমে আসবে। এজন্য সমাজের শিক্ষিত ও সচেতন ব্যক্তিদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31