IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাচাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালে

মহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালে

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা করায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত গৃহবধু রিনা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় হামলাকারীরা বসতবাড়ির দরজা-জানালা ভাংচুরসহ ওই গৃহবধুর মোবাইল ফোন ও গলায় থাকা সোনার চেন লুট করে নিয়ে যায়। পরে পুলিশ মোবাইল ফোন উদ্ধার করতে পারলেও সোনার চেনটি উদ্ধার করতে পারেননি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতুড় ইউনিয়নের ফরমানপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ফরমানপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম আদালতে একটি মামলা করেন। এদিন বিকালে থানা পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিপক্ষকে আদালতের নোটিশ দিতে যান।

এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশের উপস্থিতিতেই ফরমানপুর গ্রামের দছির উদ্দীনের ছেলে সফিজ উদ্দিন কিনা (৫২), তার দুই ছেলে মোস্তাফিজুর রহমান মিলন (৩২) ও রেজওয়ান (২০), সফিজ উদ্দীনের স্ত্রী মর্জিনা বেগম (৪৮) এবং মোস্তাফিজুর রহমান মিলনের স্ত্রী মোছাঃ কারিমা (২৫) দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা জানালা ভাংচুর করে। এ সময় তাদের মারপিটে জাহাঙ্গীর আলমের ভাই ওবাইদুল হক ও ওবাইদুল হকের স্ত্রী রিনা আক্তার গুরুতর আহত হন।

মারপিটের সময় তারা ওই গৃহবধুর জামা-কাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায় এবং গলা থেকে ৮ আনা ওজনের সোনার চেন ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। ঘটনার সময় মহাদেবপুর থানার এএসআই আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে প্রতিপক্ষের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করলেও সোনার চেনটি উদ্ধার করতে পারেননি পুলিশ।

এ ব্যাপারে মহাদেবপুর থানার এএসআই আনোয়ারুল ইসলাম বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আদালতের নোটিশ পৌঁছে দিতে সেখানে যান। নোটিশ পেয়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলে মারপিটের ঘটনা ঘটে। তিনি আরো বলেন, মোবাইল ফোনটি তারা ফিরিয়ে দিলেও চেন নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। মহাদেবপুর থানার (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031