IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনআকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের চালানবাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

বাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়েশা বিবি (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বিবি ওই গ্রামের শুকুর শাহের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আয়েশা বিবি বাড়ি থেকে প্রায় ৪০০ গজ পূর্বে ইয়াকুব আলীর পুকুরে একা গোসল করতে যান। এ সময় পুকুরের পাশ দিয়ে তার নাতি কাউছার (১৪) ও সিয়াম (১২) যাওয়ার সময় দাদির কাপড় ও লাঠি দেখতে পায়। পরে পুকুরের দিকে তাকিয়ে আয়েশা বিবিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করে।

তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে আয়েশা বিবিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা যান। পরে বিকেল ৩টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়েশা বিবির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ