IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জন্মনিবন্ধন করাতে গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্ষণের শিকার

জন্মনিবন্ধন করাতে গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্ষণের শিকার

ধূমকেতু নিউজ ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়নের উদ্যোক্তা নাজমুল হক বাবুকে (২২) আটক করেছে পুলিশ। ধর্ষণে সহায়তাকারীকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোমবার রাতে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে ধর্ষক বাবুকে আটক করা হয়।

আটক নাজমুল হক বাবু, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরিফ জানান, নাজমুল হক বাবু নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। করোনাকালীন সময়ে চাকরি হারান ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক। সম্প্রতি ঢাকায় অন্য পোশাক কারখানায় চাকরির জন্য চেষ্টা করলে জন্মনিবন্ধনের প্রয়োজন হয়।

এ সময় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবুর সঙ্গে যোগাযোগ করেন তিনি। চলতি মাসের ১৪ তারিখ জন্মনিবন্ধন করে দেয়ার কথা বলে ওই নারীকে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে আসতে বলেন বাবু। পরে জন্মনিবন্ধন করে দেয়ার আশ্বাসে ধর্ষণ করেন।

তাকে ধর্ষণে সহায়তা করেন অপর এক ব্যক্তি। গ্রেফতারের স্বার্থে তার নাম ও ঠিকানা জানায়নি পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দুই জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন। ধর্ষণে সহায়তার দায়ে অপরজনকে আটকের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ