IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণ

বাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : নদীর পাড় দিয়ে সারি সারি গর্ত, চারা হাতে নিয়ে দাঁড়িয়ে আনসার ভিডিপির সদস্যরা। সকলের লক্ষ্য ও উদ্দেশ্য বৃক্ষ রোপণ কর্মসূচি। “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা আনসার ও ভিডিপি।

এ কর্মসূচির আওতায় বাঘা উপজেলায় বিভিন্ন প্রজাতির এক হাজার বৃক্ষ রোপণের টার্গেট নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তালগাছ,খেঁজুর গাছসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি বৃক্ষ রোপণ করা হয়।

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বিজিবি ক্যাম্প সংলগ্ন নদীর পাড় এলাকায় এই বৃক্ষ রোপণ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, একই স্থানে পর্যায়ক্রমে আরও ৫০০টি বৃক্ষ রোপণ করা হবে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়্যাল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার ও মীরগঞ্জ বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মাহাবুব আলম।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণে জেলার ৯টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বাঘা উপজেলা।

উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, বৃক্ষ রোপণের পরে পরির্চযা ও সংরক্ষনের দায়িত্ব সবাই নিতে হবে। তবেই বৃক্ষ রোপনের সফলতা আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবতী, বিআরডিবি অফিসার খোরশেদ আলম, আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম রবি, ইউনিয়ন ও পৌর দলনেতা আমজাদ হোসেন,আব্দুল হামিদ মিঞা,বিপুল হোসেন, ওয়ার্ড দলনেত্রী রওশনারা, সহ ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীগণ ও প্রেসিডেন্ট পদক প্রাপ্ত ভিডিপি সদস্য সাগর আলী প্রমুখ । ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ