ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গোদাগাড়ী ঋষিকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত ৫০০ ফিট কাচা রাস্থা পাকা করার দীর্ঘদিনের দাবি এলাকা বাসির।
কাকনহাট দরগাপাড়া মোড় থেকে মারোইল হাট পর্যন্ত পিস ঢালা পথ, এই পথ থেকে মারোইল মোড় জামে মসজিদ হতে কবরস্থান পর্যন্ত নকশায় ২০-২৬ ফিট চওড়া ও ৫০০ ফিট লম্বা রাস্তাটি বেহাল দশা, বর্ষাকালে কাদায় ভরপুর হয়ে থাকে মসজিদের মুসল্লিদের যাওয়া আসা অসুবিধা,এলাকায় কেউ মারা গেলে কবরস্থানে মুর্দা নিয়ে যেতে খুব অসুবিধা ।
তাই এলাকা বাসির দাবি মসজিদ হতে কবরস্থান পর্যন্ত ৫০০ ফিট লম্বা কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করা হোক ।



