IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন

গোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি পানি নিষ্কাশন খাল অবৈধভাবে ভরাট বন্ধ, কৃত্রিম জলাবদ্ধতা নিরসন করে ফসলি জমি রক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় গোদাগাড়ী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের (বিশেষ করে জাহানাবাদ ও সারাংপুর গ্রামের) স্থায়ী বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে এই আবেদন জানানো হয়।

গোদাগাড়ী সামাজিক সংগঠন ‘ঐক্য পরিষদ’-এর সভাপতি রেজাউল করিম জুয়েলের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুহাম্মদ ওবায়দুল্লাহ, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমদাদুল হক মুকুল, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার সভাপতি নজরুল ইসলাম, সমাজ ও মানব কল্যাণ সংঘের মহাসচিব নুরে আলম অহিদসহ স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।

আবেদনে কৃষকরা উল্লেখ করেন, পৌরসভার সারংপুর মৌজায় (জেএল নং- ১৮২, আর.এস খতিয়ান নং- ২৩৭, দাগ নং-৬০৬/৮১৪) প্রায় ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ একটি সরকারি খাল রয়েছে। আদিকাল থেকে এই খাল ও এর সংলগ্ন খাড়ি দিয়ে এলাকার এবং পার্শ্ববর্তী বাসুদেবপুর ইউনিয়নের বর্ষার পানি ও বিলের পানি নিষ্কাশিত হয়ে পদ্মা নদীতে গিয়ে পড়ে। এই পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর ভিত্তি করেই স্থানীয় কৃষকরা বছরের পর বছর তাদের জমিতে নির্বিঘ্নে চাষাবাদ করে আসছেন।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গোদাগাড়ী সরকারি কলেজের পিছনে এবং চায়না প্রজেক্টের পাশে উক্ত খালের শেষ প্রান্তে পানি প্রবাহের পথটি সম্পূর্ণ অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শ্রীমন্তপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে গোলাম মোস্তফা গং গোপনে উক্ত সরকারি খালের পাড় নিজেদের দাবি করে গত ১ থেকে দেড় ১ মাস যাবত অবৈধভাবে মাটি ফেলে ভরাট করছে। এর ফলে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং শত শত একর ফসলি জমি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত এই অবৈধ ভরাট বন্ধ না হলে কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, আবেদনটি তিনি পেয়েছেন। দ্রুতই সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930