IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ধূমকেতু প্রতিবেদক : সামাজিক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় উসকানি ও গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে “সামাজিক সম্প্রীতির পথে: সহিংসতামুক্ত সমাজ” শীর্ষক একটি সচেতনতামূলক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে শাহমখদুম কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এ সময় রাজশাহীর প্রায় ৩০টি সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শুভসংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি মো: জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

প্রধান আলোচকের বক্তব্যে ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফ বলেন, “সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল নাগরিক আচরণের বিকল্প নেই।” বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো খবর বা তথ্য প্রকাশের আগে সত্যতা যাচাই করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো: জুলফিকার আলী হায়দার বলেন, “ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষার দায়িত্ব কেবল কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা প্রতিষ্ঠানের নয়, বরং সমাজের প্রতিটি মানুষের। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া জানানোর চেয়ে আগে থেকে সচেতনতা তৈরি করা বেশি জরুরি। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান সবার মৌলিক অধিকার।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930