IMG-LOGO

শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজমানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রীসিরাজগঞ্জে বায়ুদূষণ বিরোধী উচ্ছেদ অভিযানে অর্থদন্ডসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাসিক সভাপাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলননিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিলসিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালিসৌদি আরবে এক বছরে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০সিরাজগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নজরুলের কবিতায় প্রেম ও মানবতাবাদ’ শীর্ষক সাহিত্য আলোচনা সভাপোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিজিবি অধিনায়ক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী

মানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, এখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। গড়াই-মধুমতী নদীতে আবার নৌকা চলবে। সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। প্রধান অতিথি হিসেবে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুল নবী, সংরক্ষিত মহিলা সংষদ সদস্য অরিদা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেমহেতী আহম্মেদ রুমী, পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রমুখ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ উৎসব ঘিরে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে জড়ো হয়েছেন দেশ-বিদেশের সাধু-গুরু, বাউল ও ভক্তরা। আখড়াবাড়ি পরিণত হয়েছে তাদের মিলনমেলায়।

উক্ত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, তিন-চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এসে লালন উৎসব আয়োজন নিয়ে জানতে চান। এ সময় তিনি স্কুলভিত্তিক উদ্যোগের মাধ্যমে শিশুদের লালন সম্পর্কে জানানো যায় কি না, সে বিষয়ে খোঁজ নেন। প্রধানমন্ত্রী চান, লালনের শিক্ষা স্কুলেও পৌঁছে যাক।

লালনের দর্শনের গুরুত্ব তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, বর্তমান বিশ্বে নানা ধরনের পরিচয়কেন্দ্রিক সংঘাত তৈরি হয়েছে। মানুষ সাদা না কালো, মুসলিম না হিন্দু কিংবা ইহুদি না মুসলিম—এ ধরনের পরিচয়কে কেন্দ্র করে সংঘাতে জড়াচ্ছে। এমন পরিস্থিতিতে লালনের দর্শন অনন্য ও গুরুত্বপূর্ণ।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—লালনের এই বাণী ধারণ করে মানবতার শিক্ষা ও সত্যের সন্ধানে ভক্তরা আখড়াবাড়িতে আসছেন। প্রচলিত প্রথা ও সাধু রীতি অনুসারে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বাল্যসেবার মধ্য দিয়ে বাউল ভক্তদের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোববার সকালে রাখালসেবা ও দুপুরে পুণ্যসেবা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাধু-গুরুদের মধ্যে ভক্তি, ভাব ও দর্শন বিনিময়ের আয়োজনও রয়েছে।

উৎসব শুরুর প্রায় এক সপ্তাহ আগে থেকেই আখড়াবাড়িতে আসতে শুরু করেন বাউল সাধকরা। তারা মাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে গেয়ে চলেছেন লালন সাঁইয়ের আধ্যাত্মিক বাণী ও দর্শনভিত্তিক গান। উৎসব ঘিরে কুষ্টিয়ায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শনিবার (১৭ অক্টোবর) শুরু হওয়া এ আয়োজন চলবে ১৯ অক্টোবর সোমবার পর্যন্ত। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। প্রায় ৮০০ পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও এসআরবি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় লালন মঞ্চে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে ক্লোজআপ ওয়ান তারকা ও লালনসংগীত শিল্পী বিউটিসহ বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন সংগীত পরিবেশন করে। দ্বিতীয় দিন লালনসংগীত শিল্পী সালমা ও লালন একাডেমির স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনের কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930