IMG-LOGO

শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, পিএফজি, ওয়েভ ও ছাত্রসমাজকে নিয়ে কাজ করার ঘোষণা ইউএনওরস্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজমানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রীসিরাজগঞ্জে বায়ুদূষণ বিরোধী উচ্ছেদ অভিযানে অর্থদন্ডপাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলননিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিলসিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালিসৌদি আরবে এক বছরে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০সিরাজগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নজরুলের কবিতায় প্রেম ও মানবতাবাদ’ শীর্ষক সাহিত্য আলোচনা সভাপোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিজিবি অধিনায়ক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : শেষ দুর্গাপূজা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে। দেশ স্বাধীন হওয়ার পরে আর দুর্গাপূজার ঢাক বাজেনি গ্রামটিতে। ৫৫ বছর পর মহাষষ্ঠীতে সেই মন্দিরে আবার জোড়া ঢাকের বাড়ি পড়ল। ঢাক-কাঁসরের তালে আর উলুধ্বনিতে শারদীয় দুর্গােৎসবের আনন্দ ছড়িয়ে গেল পুরো গ্রামে।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কড়কড়িয়া (কর্মকারপাড়া) সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন পূজা ঘিরে আয়োজকদের ব্যস্ততা দেখা গেল।

গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সুশিল কর্মকার (৮৫) বললেন, দেশ স্বাধীন হওয়ার আগে পূজা হতো আমাদের গ্রামে। তখন গ্রামে ১৬-১৭ ঘর বসতি ছিল। আশেপাশের গ্রাম থেকে অনেক লোকজন আসতো পূজা দেখতে। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আলকাপের গান হতো। প্রচুর আনন্দ হতো। দেশ স্বাধীন হওয়ার পরে অর্থনৈতিকসহ বি়ভিন্ন কারণে আর পূজা করা সম্ভব হয়নি। অনেক বছর পর আবার পূজা হচ্ছে। খুব ভালো লাগছে।

শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর বিকেলে কড়কড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, পূজামণ্ডপ প্রাঙ্গণে ঢোকার আগে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। করা হয়েছে আলোকসজ্জা।
মন্দিরের সামনে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করছেন। কেউ কেউ মুঠোফোনে ছবি তুলছেন। পূজা কমিটির পক্ষ থেকে দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হচ্ছে।

পূজা কমিটির সভাপতি নরেন কর্মকার জানালেন, আমরা গ্রামের প্রবীণ ব্যক্তিদের কাছে শুনেছি দেশ স্বাধীনের আগে আমাদের গ্রামে ধুমধাম করে পূজা হতো। দেশ স্বাধীন হওয়ার পরে আর পূজা হয়নি। তাই আমরা গ্রামের বাসিন্দারা উদ্যােগ নিয়ে এবছর নতুন করে পূজার আয়োজন করেছি। আশা করছি অনেক ভক্ত ও দর্শনার্থীর আগমন হবে। আমরা পূজাকে উৎসবমুখর করার সর্বাত্মক চেষ্টা করছি।

এই মন্দিরে পূজা দেখতে এসেছেন ভাবিচা গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র সাহা। তিনি বললেন, আমার বাবা এই মন্দিরের পূজার জোগাড়ু (পূজাকর্মে পুরোহিতকে সাহায্যকারী) ছিলেন। অনেক বছর পর সেই পূজা আবার হচ্ছে। তাই দেখতে এসেছি। ভালো লাগছে।

গ্রামের গৃহবধূ আদরী কর্মকার বলেন, আগে অন্য গ্রামে পূজা দেখতে যেতে হতো। রাতে আরতি দেখতে যেতে পারতাম না। এবার আমাদের গ্রামে পূজা হওয়াতে আনন্দ অনেক বেশি হবে।

নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভীম চন্দ্র বর্মণ বলেন, নিয়ামতপুর উপজেলায় এ বছর ৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে কড়কড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরে এবছর নতুন পূজা আয়োজন হয়েছে। পূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930